দরিদ্র চাষা

 দরিদ্র চাষা

মোহাম্মদ মিজান চৌধুরী


 ও চাষি ও চাষি প্রানের প্রিয়ো চাষি
 জন্মান্তর ধরে আমি তোমায় ভালোবাসি।
 তুমি শত জনতার পেটের ক্ষুধা, বেঁচে থাকার আশা।
 তুমি মানবতার মহা মানব,অনাহারীর হাসা।
তুমি থাকো অনাহারে লাঙ্গল থাকে কাঁধে, 
রোদ,বরষায় ভেজো তুমি অন্ন দাতার বাধে
সোনা ফলাও একলা তুমি,পাওনা সোনার ভাগ। 
নুন আনতে পান্তা ফুরায় তবু হয়না তোমার রাগ।
অভাব তোমার  টাকার বড়, চাল কেনো তাই বাকি,
দোকানীরা  বকে তোমায় ক্ষুদ্র টাকার লাগি।
 তুমি শত কষ্ট  লালন করো বক্ষ নামের ক্ষেতে,
মহা ত্যাগী তুমি পার করো  জীবন মহা সংকেতে।

Comments