ঘুম

ঘুম

সায়েমা সিদ্দিকী 

 পড়তে বসলে ঘুম আসে মোর, জাগতে পারিনা আর,
মায়ের বকুনি,নিদ্রা না টুটে, চেপে বসে আরো বার।
বাবা বলে তব ঘুমাক এবেলা,পড়া তো হবেনা গুম,
আমি হেসে বলি,যে যাই বলুক সবার উপরে ঘুম।
বাবাকে শাসিয়ে বলে ওঠে মা, আশকারা দাও অতি,
হাই তুলে বলি,ঘুম ছাড়া বলো কে করেছে উন্নতি। 
বাবা হেসে কয়,মেয়ে বড় ভালো পড়ার সময়ে পড়ে,
মা রেগে বলে,পড়া সেতো ঢের, ঘুম ভাঙে না যে চড়ে।
চোখ টেনে বলি, এত কথা কিসে? একটু করতো চুপ,
জেগে থাকি আমি চোখ বুজে বুজে, ঘুমাতে পারিনা খুব।
তুমি যে ঘুমাও সকাল বিকাল, আমি কি বলেছি তাও?
ঘুম থেকে উঠে ক্লান্ত আমি, একটু ঘুমতে দাও।


Comments