অনবদ্য চিরকুট

 অনবদ্য চিরকুট

 লেখিকাঃ শিরিন আফরোজ

স্মৃতি গুলো

 মনের ক্যানভাসে থাকে লুকিয়ে

 যতন করে রাখি তারে আগলিয়ে 

ঘটা করে কোনো এক সময় 

চান্নি পসার রাতে 

মেতে উঠি আঁধার মাখা 

আলোর খেলাতে 

 থাকি বসে স্ব ছায়াতে

 রঙিন ছিলো সেকেলে 

ভালো মন্দ সব মিলে 

মনে পড়ে একলা হলে 

যায় ফুরিয়ে সময় কালে

 মুক্ত আকাশে উড়ে যায় গাংচিল

স্মৃতিতে ঘেরা সাদা কালো সময় গুলো

নাটাই ঘুড়ির মতো উড়তে থাকে অনাবিল।

Comments