অন্বেষণ

অন্বেষণ

সোহান হোসেন


কিছু কিছু মানুষের স্বপ্ন পূর্ণতা পায় না।

যা চাই তা কখনোই পাওয়া হয় না।

সময়ের সাথে সমাপ্তি ঘটে  ভালোবাসারও।

-হেরে যায় বার বার,

 এগিয়ে গিয়েও পিছিয়ে যায় চাতকের মত করে।

কাব্যিক কষ্টে আর  কীইবা হবে?

এই দেহটা পচে, 

মাটির সাথে ঠিক মিশে যাবে একদিন

এই রহস্যময় ভালোবাসা নিয়ে,

রহস্যময় পৃথিবীর বুকে।

  নিশার অন্ধকারের মত পৃথিবীর

অমানিশার প্রেমের সীমানা ছাড়িয়ে

কষ্টের পথচারী হয়েও এগিয়ে আছি

এক মিথ্যা অহংকারের প্রেমে।

এক সমুদ্র পথ পাড়ি দিয়ে,এই সেই চেনা পথ

  মেঘলা আকাশ, মেঘলা মন।

 হেটে চলেছি কতোই না পথ কণ্টক পথে।

দিন শেষে, নিজেকে হারিয়ে,

ব্যস্ত শহরের মাঝে তোমারই মুখের হাসি,

এখনো খুঁজে বেড়াচ্ছি আমি।

Comments