ব্যাবধান
লেখকঃরোকনুজ্জামান রিপন
সেবার ফাল্গুনি মেঘ গর্জন করে ডেকেছিল কোকিলকে।
হৃদয়হীন সমুদ্রের মতন ছুটে গেল এক ঝাক জল।
তুমি দুফোটা অশ্রু নিয়ে এলে।
বল্লে শুনতে না পাওয়ার মত দৃঢ় কন্ঠে,
আমায় যে যেতে হবে!
আমি এক পৃথিবী আকুতি নিয়ে চাইলেম।
কিন্তু হৃদয় নিংড়ে বেরুলো ঐ একটা অক্ষর,
আচ্ছা।
তারপর তুমি আকাশ হলে।
আমি হলেম বৃষ্টি।
অবাধ্য পাতনে ভারি করলেম পৃথিবীর বুক।
শেষ হল ছুঁয়ে দেখার দিন।
আকাশ আর মাটি যে বড্ড বেশি ব্যবধান।

Comments
Post a Comment